কামারখন্দ থেকে ভুয়া সিআইডি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৯:০৪

কামারখন্দ থেকে গ্রেফতার ভুয় সিআইডি

সিরাজগঞ্জের কামারখন্দ থেকে সুজাত আলম (১৯) নামে  এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় উপজেলার ধলেশ্বর গ্রামের আব্দুল বারেক তালুকদারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুজাত রাজশাহী জেলার বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। এঘটনায় আব্দুল বারেক তালুকদার বাদী হয়ে ভুয়া ওই কর্মকর্তার বিরুদ্ধে কামারখন্দ থানায় একটি অভিযোগ করেছেন।

ওসি আবু ওবায়দা খান বলেন,‘আটক সুজাত আলম সিআইডি পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। সে নীরব হত্যা মামলার তদন্তের কথা বলে নীবরের বাবা আব্দুল বারেক তালুকদারের কাছে টাকা দাবি করে। ওই যুবক সত্যিই সরকারি দফতরের কর্মকর্তা কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নিরবের বাবা আমার কাছে ফোন করেন। আমি জেলার সিআইডি দফতরের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে নিশ্চিত হই যে লোকটি প্রতারণা করার জন্য ভুয়া পরিচয় দিয়েছে। এরপর ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন: বরিশালে ১৫ মণ জাটকা জব্দ, ২ জনের কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম