বগুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৭:৩৮

বগুড়া বগুড়ার দুপচাঁচিয়ার তালুকপাড়ায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মাইক্রোবাস চালকের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকালে দুপচাঁচিয়া থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা।
অভিযোগে জানা গেছে, মাইক্রোবাস চালক জাহাঙ্গীর আলম দুপচাঁচিয়ার তালুকপাড়ার মৃত হাসেন আলীর ছেলে। তিন মাস আগে তার স্ত্রী মারা যায়। গত রবিবার সকালে প্রতিবেশির চার বছরের শিশুকন্যা বাড়ির সামনে খেলা করছিল। এ সময় জাহাঙ্গীর তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে নিজ ঘরে ডেকে নেয়। এসময় শিশুটিকে সে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে জাহাঙ্গীর ভয়ে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, পলাতক আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী