নওগাঁয় মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১২:৩২আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৫:৩৮

নওগাঁ নওগাঁর রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. সিজান (১৭) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর ) সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান এ তথ্য জানান। 
সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। সে রানীনগর নুরানী হাফেজিয়া মাদ্রাসার  দশম শ্রেণির ছাত্র ছিল। 
ওসি জানান, প্রতিদিনের মত মাদ্রাসার ক্লাস শেষে সিজান রাতে বাড়িতে যায়। অনেক রাত হওয়ার পরেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদ্রাসায় সিজানকে খুঁজতে আসে । খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে মাদ্রাসার একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।  
ওসি আরও জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার চারজন ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম