নওগাঁর মান্দা উপজেলার বেলালদহ নামক স্থানে অটোরিকশার ধাক্কায় রোজিনা আক্তার (১৩) নামে এক জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
রোজিনা উপজেলার চককানু গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সে চককানু দাখিল মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির জেডিসির পরীক্ষার্থী।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, বুধবার দুপুরে রোজিনা আক্তার জেডিসি পরীক্ষা দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় বেলালদহ নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।







