জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবীদের নিরঙ্কুশ জয়

জয়পুরহাট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ১১:৫৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১১:৫৮

জয়পুরহাট জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। শনিবার (২৫ নভেম্বর) জেলা বার সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ ৮টি পদে জয়লাভ করেছে তারা। অন্য তিনটি পদে জয়লাভ করেছে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী আব্দুর রহমান (২) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে ১৮০ জন ভোটারের মধ্যে অনুপস্থিত ছিলেন মাত্র ১জন।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের  সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম তালুকদার ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পেয়েছেন ৮৬ ভোট। আর ৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী প্যানেলের অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী  অ্যাডভোকেট আবু সুফিয়ান পেয়েছেন ৮২ ভোট। এ ছাড়া জাতীয়তাবাদী প্যানেলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবু তাহের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম মজিবুর রহমান, নিরীক্ষা সম্পাদক অ্যাডভোকেট মোজাহিদ আলী দেওয়ান, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মোজাহেদুল ইসলাম রাজু এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি ও অ্যাডভোকেট একেএম আবু সুফিয়ান পলাশ নির্বাচিত হয়েছেন।

এছাড়া আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে গ্রন্থাগার ও প্রচার সম্পাদক পদে অ্যাডভোকেট নিগার সুলতানা রিক্তা, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মামুন কবীর লাবু ও কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মানিক হোসেন নির্বাচিত হয়েছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক