বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৭:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৭:২৩

বগুড়া বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল স্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় মোজাফফর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) বাশির এ তথ্য জানান।

এসআই বাশির জানান, নিহত মোজাফফর রহমান উপজেলার বারআঞ্জুল দক্ষিণপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে তিনি নয়মাইল স্ট্যান্ড এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক বৃদ্ধ মোজাফফরকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম