সাইনবোর্ড লাগাতে গিয়ে নির্মাণ শ্রমিক দগ্ধ

বগুড়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৭:৪২আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৭:৪২

বগুড়া বগুড়ার শেরপুরের উলিপুর এলাকায় ডিজিটাল প্যানা সাইনবোর্ড লাগাতে গিয়ে আবদুর রহমান (৩৮) নামে এক নির্মাণ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা  জানান, কাউন্সিলর রেজাউল করিমের উদ্যোগে উলিপুর এলাকায় বিশাল ডিজিটাল প্যানা সাইনবোর্ড লাগানোর উদ্যোগ নেওয়া হয়। সোমবার সকাল ৮টার দিকে আবদুর রহমানসহ ৭-৮ জন নির্মাণ শ্রমিক বাঁশের খুঁটি পোতার কাজ করছিলেন। এ সময় প্রায় ৩০ ফুট লম্বা একটি বাঁশ ১১ কেজি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে শ্রমিক আবদুর রহমানের শরীরে আগুন ধরে যায়। গুরুতর আহত আবদুর রহমানকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সানজিদা খাতুন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে  স্থানান্তর করেন।

পৌর কাউন্সিলর রেজাউল করিম জানান, আহত শ্রমিকের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম