‘ভোটের জন্য কথামালার চাতুরি ছাড়া বিএনপির আর কোনও পুঁজি নেই’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ১৬:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৬:৫৪

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী নির্বাচনে ভোট নেওয়ার জন্য কথামালার চাতুরি ছাড়া বিএনপির আর কোনও পুঁজি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,‘তারা শুধু ঘরে বসে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম’ অনুষ্ঠানের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি মাসে মাসে আন্দোলনের হুমকি দেয়। কিন্তু তাদের কথা ও কাজে কোনও মিল নেই।’

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,‘দল ভারি করতে খারাপ লোককে দলে ভেড়াবেন না। কোনও বিতর্কিত ব্যক্তিকে দলের সদস্য করবেন না। নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নেতাদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, তবে কর্মীদের মধ্যে কিভাবে থাকবে?’ অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘যারা জনগণের কাছে চিহ্নিত সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি তারা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে গণঅভ্যুত্থান এখন জাদুঘরে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে নারী ভোটার ও তরুণ ভোটার শেখ হাসিনার প্রধান হাতিয়ার। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। তাই মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে।’

আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এইচ এম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি প্রমুখ।  

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম