বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৬:০৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:২২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ বগুড়ার শেরপুরে একটি মাটিবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুকন্যা ও মাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই জন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারিয়াকান্দির কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু পারভীন (৩০), তার দুই বছরের শিশু সন্তান মীম ও পার্শ্ববর্তী বড়াইদহ গ্রামের আবদুস সোবহান (৪০)।

আহতরা হলেন নিহত সোবহানের স্ত্রী সীমা বেগম (৩০) ও তার মেয়ে রুবি বেগম (১০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শেরপুরের ধুনট মোড় বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা (সিরাজগঞ্জ-থ-১১-০৬৭৬) সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর যাচ্ছিল। অটোরিকশাটি শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাকের (বগুড়া-ট-১১-০৪১২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মীম ও তার মা নিহত হয়। আহত  সোবহান, তার স্ত্রী সীমা ও মেয়ে রুবিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোবহান মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মাটিবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম