বগুড়ায় সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ০১:৪৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ০১:৪৯

বগুড়া বগুড়ায় রঞ্জু হোসেন (৩৭) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শহরের খান্দার চাপড়পাড়ার একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রঞ্জু দুটি হত্যাসহ ৪-৫টি মামলার আসামি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রঞ্জু হোসেন বগুড়া শহরের জহুরুলনগর এলাকার বাসিন্দা আবদুস সামাদের ছেলে।

ওসি জানান, বুধবার বিকালে রঞ্জু তার দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হন।পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মালগ্রাম চাপড়পাড়ার একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে নিজ গ্রুপের সন্ত্রাসীদের হাতেই রঞ্জু খুন হয়েছেন। রঞ্জু গত ২০০৪ সালে শহরের নামাজগড় এলাকায় বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আবু তালহা ঠান্ডুসহ দু’টি হত্যা ছাড়াও ২-৩টি মামলার আসামি ছিলেন।

ওসি আরও জানান, নিহতের বাবা আবদুস সামাদ সদর থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম