ভূমিমন্ত্রীর ছেলেকে গ্রেফতারের দাবি সাংবাদিকদের

পাবনা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ০৫:১৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০৭:২১

পাবনায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন পাবনার রূপপুরে সাংবাদিকদের ওপর ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনায় কর্মরত সাংবাদিকরা। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন ও সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতিন খান প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের মূলহোতা ভূমিমন্ত্রীর ছেলে তমাল ও তার সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের ওপর ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার বাহিনী হামলা করে। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয় ও ক্যামেরা পার্সন মিলন হোসেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের