জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫

জয়পুরহাট জমি নিয়ে বিরোধের জের ধরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামে আব্দুল ওয়াদুদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, গত এক বছর ধরে  মাত্র দশ শতক জমির মালিকানা নিয়ে নিহত আব্দুল ওয়াদুদে ও তার  প্রতিবেশি চাচা ইউছুফ ও ইয়াকুব আলীর সঙ্গে  বিরোধ চলছিল। শনিবার সকালে ওয়াদুদ এবং তার অন্য এক চাচা আব্দুল হামিদ আলু রোপন করতে যায়। এ সময় ইউছুফ ও ইয়াকুব লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ওয়াদুদ ও হামিদ গুরুতর আহত হয়। ওয়াদুদকে আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে  মৃত্যু হয়। আর হামিদকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান,এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি। মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম