বগুড়ায় মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখলের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:১৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:১৯

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্ত্রী তানজিলা খাতুন, পাশে তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে তানভীর ইসলাম বগুড়ার শিবগঞ্জের মুরাদপুর গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধার পরিবারের ২৫ শতক জমি দখলের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মহাস্থান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার স্ত্রী তানজিলা খাতুন এ অভিযোগ করেন। এসময় স্বামীর দখলকৃত সম্পত্তি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত ইজ্জত আলী মৃধার ছেলে। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা নুরুল  তার স্ত্রী তানজিলা খাতুন ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলে তানভীর ইসলামকে (১৪)রেখে গেছেন।

তানজিলা খাতুন  অভিযোগ করে জানান, গত ৬ মাস আগে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ভাতিজা আজমল হোসেন দুলা ও তার ছেলে কামরুল ইসলামসহ এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের জমি দখল  করে নেয়। এসময় অভিযুক্তরা শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মৌজার ২০৭৩ ও ২০৭৪ দাগে ৬৭ শতক জমির মধ্যে ২৫ শতক দখল করেন। জমি দখলমুক্ত করতে এলাকায় কয়েকবার সালিশ বসলেও দখলদাররা জমি ফেরত দিতে অসম্মতি জানান।

তিনি আরও জানান,প্রাণনাশের ভয়ে প্রভাবশালী দুলাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করতে পারছেন না তিনি। দখলকৃত ২৫ শতক জমি উদ্ধার করতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে এ অভিযোগ উপেক্ষা করে আজমল হোসেন দুলা সাংবাদিকদের জানান, তারা কারও সম্পত্তি দখল করেননি।

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম