বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্র

রাজশাহী প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৮

বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্র মহান বিজয় দিবস উপলক্ষে মানব মানচিত্র তৈরি করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায়  রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের প্রদর্শনী করে তারা।এতে অংশ নেন কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্র রাজশাহী কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান,তারা গত ১০-১৫ মানব মানচিত্র তৈরির প্রস্তুতি নিয়েছে। এর আগে তারা  মানব শহীদ মিনার ও মানব পতাকা করেছিল।এবার তারা  মানব মানচিত্র তৈরি করেছে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ মো.হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের প্রদর্শনী করেছে শিক্ষার্থীরা। এটা সৃজনশীলতার প্রতীক। তারা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করেছে। এর আগেও শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় উৎসবে মানব শহীদ মিনার, মানব জাতীয় পতাকা তৈরি করেছে। এ ব্যাপারে আমরাও তাদেরকে উৎসাহিত করেছি।’

বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্র অধ্যক্ষ জানান, মানব মানচিত্রের প্রদর্শনী ছাড়াও মহান বিজয়  দিবস উপলক্ষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ