মাদক, জঙ্গি ও সন্ত্রাসকে পরাজিত করতে হবে: পলক

রাজশাহী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭

ডিজিটাল বাংলাদেশ গড়তে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস- এই তিন শত্রুকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার দুপুরে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘সিএসই কার্নিভাল-২০১৭’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে পলক জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এসব (মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস) থেকে দূরে থাকলে তরুণ প্রজন্ম বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে। আর যদি পরাজিত করতে না পারি তাহলে পাকিস্তান, আফগানিস্তানসহ অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার এ ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতে নেতৃত্বও থাকা জরুরি।’

পলক আরও বলেন, ‘২০০৮ সালে ৮ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিলো, আর এখন ৮ কোটিতে রূপান্তরিত হয়েছে। স্মার্টফোন, মোবাইল কলরেট, ইন্টারনেটের দাম সবকিছুই কমানো হয়েছে। এখন অনেক কম খরচে মানুষ তথ্য প্রযুক্তির সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারছে। রাজশাহীতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান করার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ হলে রাজশাহী সিল্ক সিটি থেকে সিলিকন সিটি হবে। শিক্ষা নগরীর পাশাপাশি আইটি নগরী হিসেবেও পরিচিতি পাবে।’

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার অধ্যাপক ড. সাইদুর রহমান খান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আকতার জাহান। স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা।

দু’দিনব্যাপী সিএসই কার্নিভালে প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইসিটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা, প্রোজেক্ট শো ও রোবটিক প্রতিযোগিতা এবং আইডিয়া প্রতিযোগিতায় ঢাকা, রাজশাহীসহ বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম