সেই দুই শিশুবীরকে রেলওয়ের সংবর্ধনা বুধবার

রাজশাহী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৫৭

রেললাইনের ওপরে স্কুলব্যাগ কাঁধে দুই বন্ধু বীরত্বপূর্ণ ভূমিকার জন্য রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা গ্রামের সেই দুই শিশু বন্ধু শিহাব ও লিটনকে বুধবার (২০ ডিসেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন পাকশী ডিআরএম (বিভাগীয় রেলওয়ে ম্যানেজার) অসীম কুমার তালুকদার।

তিনি জানান, রেলওয়ের পক্ষ থেকে বুধবার সকাল ১১টায় পাকশীতে তার কার্যালয়ে শিশু শিহাব ও লিটনকে সংবর্ধনা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের সাহসিকতা ও বুদ্ধিমতায় ট্রেন দুঘর্টনা থেকে রক্ষা পাওয়ায় পুরস্কৃত করা হবে। এজন্য তাদের পরিবারকে বাঘা থেকে নিয়ে আসা হবে।’

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা ওই দুই শিশুর হাতে স্কুলব্যাগ, টিফিনবক্স তুলে দেন। সেই সঙ্গে তাদের পরিবারের হাতেও কম্বল বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সহ-সভাপতি সাইদুর রহমান, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সদস্য ফারুক হোসেন।

প্রসঙ্গত, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি স্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে রেললাইন ভাঙা দেখে লাল রংয়ের একটি মাফলার উঁচু করে ওড়াতে থাকে দুই শিশু শিহাব ও লিটন । তখন ওই রেললাইনে আসা তেলবাহী ট্রেনটি থেমে যায়। তাদের বুদ্ধিতে ইঞ্জিনসহ ৩২টি বগির একটি তেলবাহী ট্রেন দুর্ঘটনা থেকে রেহাই পায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী