রাজশাহীতে চার জঙ্গি আটক

রাজশাহী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১২:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৩:০০

আটক চার জঙ্গি রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সাতটি জিহাদি বই জব্দ করা হয়। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ‌র‌্যাব-৫ এর সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো হায়াত উল্লাহ রুবেল, আব্দুর রহিম, মিজানুর রহমান ও মুকুল। এদের মধ্যে প্রথম তিনজনকে পুঠিয়া উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামের বরজাহানের কলা বাগান থেকে ও মুকুলকে তাদের তথ্যের ভিত্তিতে একই উপজেলার ভড়ুয়াপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

রাজশাহীতে চার জঙ্গি আটক অভিযানে নেতৃত্ব দেওয়া  র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল আলম জানান, সোমবার রাতে পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম