‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে’

রাজশাহী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৭, ২৩:১২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২৩:১৮





ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স বর্তমান সরকারের আমলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো, কারিগরি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ৮ হাজারেরও বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (আইসিইইই) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা মানোন্নয়নের নিমিত্তে প্রতিবছর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকাডেমিক সেমিনার ও কনফারেন্স আয়োজন করতে চাইলে ইউজিসি’র পক্ষ থেকে সব ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।’

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকনোলজির প্রফেসর ড. সাইফুর রহমান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাজ রহমান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. শিলা শাহনাজ।
তিন দিনব্যাপী এই কনফারেন্সে বিভিন্ন দেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ক প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করছেন। কনফারেন্সে ৮৫টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। আগামী ২৯ ডিসেম্বর এই কনফারেন্স শেষ হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম