বাঘা পৌর নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

রাজশাহী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১৬

রাজশাহী রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক মেয়র পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে ১২ কাউন্সিলরের মধ্যে সাত জন আওয়ামী লীগ ও পাঁচ জন বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

জানা গেছে, এবারের পৌর নির্বাচনে পুরাতন কোনও কাউন্সিলর পাস করতে পারেননি। যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই নতুন মুখ। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে সাত জন। ১, ৪, ৬,৭, ৮, ৯  নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন যথাক্রমে ইন্তাজ আলী, সাইফুল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু, আলাউদ্দিন, আব্দুল মমিন, আকরাম আলী ও মোশারফ হোসেন। এছাড়াও সংরক্ষিত (৭, ৮, ৯) নং ওয়ার্ড থেকে নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম।

অন্যদিকে, বিএনপি থেকে ২, ৩, ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম, আলতাব হোসেন ও আসলাম সর্দার। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে (১, ২, ৩ এবং ৪, ৫, ৬) নং থেকে দুজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন মর্জিনা বেগম ও রনজোনা খাতুন।

গত ২৮ ডিসেম্বর বাঘা পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম