খাগড়াগড় বিস্ফোরণ মামলার আসামি বগুড়ায় গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:২৮

  খাগড়াগড় বিস্ফোরণ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ  মামলার অন্যতম আসামি এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেএমবি’র প্রধান সুরা সদস্য আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬)গ্রেফতার করেছেন পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামল  বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জিএমবি’র প্রধান সুরা সদস্য। সে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলা মামলার অন্যতম আসামি। শুক্রবার রাত ১টায় নন্দীগ্রামের ওমরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া ডিবি পুলিশ ও পুলিশ সদর দফতরের ইনটেলিজেন্স শাখার যৌথ অভিযানে আটক করা হয় তাকে। তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশন ছাড়া মোটরবাইক উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।  

প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন। এরা হলেন, শাকিল গাজী ও করিম শেখ। বাংলাদেশের জেএমবি এই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক