সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪০

সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে মানববন্ধন সমকাল শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার বিচারিক কার্যক্রম জেলা ও দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শাহজাদপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে সাংবাদিক শিমুলের স্বজনরা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা এতে অংশ নেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের মনিরামপুর বাজারে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভারও আয়োজন করা হয়।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে সংক্ষিপ্ত ওই প্রতিবাদ সভায় সাংবাদিক আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, সাংবাদিক আবুল কাশেম সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর লিটনসহ অনেকই সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিমুলের সহকর্মী ও স্বজনরা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (এসিল্যান্ড) হাসিব সরকারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি জেলা আইনশৃঙ্খলা সভায় এটি উত্থাপন এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য জেলা কমিটিরি সুপারিশসহ পাঠানোর জন্যও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ২ ফেব্রুয়ারি অপহৃত ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে উদ্ধার করার ঘটনায় শাহজাদপুর পৌর শহরের মনিরামপুরে মেয়র মিরু ও তার ভাইদের সঙ্গে স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিমুলের স্ত্রী মেয়র মিরু ও মিন্টুসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে ৪০/৪২ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে, ছাত্রলীগ নেতা বিজয়ের চাচা এরশাদ আলী মেয়রের ভাই মিন্টু ও পিন্টুসহ ২০/২৫ জনের নামে আরেকটি মামলা করেন। সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ৩৫ দিন পর মিন্টুর অবৈধ পাইপগান উদ্ধার হলে পুলিশ নিজেই বাদী হয়ে মিন্টুকে একক আসামি করে অস্ত্র আইনে তৃতীয় মামলাটি দায়ের করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক