রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ০০:৫৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ০০:৫৫

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।
পুলিশের ওই কর্মকর্তা জানান, শনিবার গভীর রাত থেকে নগরীর চারটি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
এরপর মাদকসহ বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার দেখিয়ে রবিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের এই মুখপাত্র। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম