সিরাজগঞ্জে দুই বিএনপি নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৩৩

গ্রেফতার দুই বিএনপি নেতা নাশকতার মামলায় সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শহরের ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রবিবার দুপুরে ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দায়ের দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং অমর কৃষ্ণ দাসের বিরুদ্ধে ছয়টি মামলায় পরোয়ানা রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম