ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মকর্তার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯

রাজশাহী রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আলতাফ হোসেন (৫২) পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে নগরীর রেলগেট এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন আলতাফ হোসেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এই ট্রেনের নিচেই কাটা পড়েন আলতাফ হোসেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ময়নাতদন্ত শেষে নগরীর রাজপাড়া থানা পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে। নগরীর ঘোড়ামারা এলাকার মৃত মীর সেকেন্দার আলীর ছেলে তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম