জয়পুরহাটে অস্ত্র ও গুলিসহ ‘জঙ্গি’ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১২:৩৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১২:৩৯

অস্ত্র ও গুলিসহ ‘জঙ্গি’ সদস্য গ্রেফতার জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাখড়া সেতুর পাশ থেকে নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স নামে এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি,সাতটি ককটেল ও ১০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন কুমার রায় জানান, শনিবার ভোরে ক্ষেতলাল-বগুড়া সড়কের বাখড়া সেতুর পাশে কয়েকজন জঙ্গি সদস্য নাশকতার পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা সদরের জামালগঞ্জ চারমাথা এলাকার নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স নামের এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় কালাই থানায় মামলা দায়ের হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম