নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

নওগাঁ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ১৬:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:৩১

নওগাঁ নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়। আগামী শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে অনুষ্ঠিত এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নিচ্ছেন। নওগাঁর ১১ উপজেলা ছাড়াও বগুড়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা এখানে অংশগ্রহণ করছেন।

এদিকে ইজতেমাকে ঘিরে নওগাঁ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মাঠজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার নিযুক্ত করা হয়েছে। মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস টিমের ব্যবস্থা রাখা হয়েছে। নির্মাণ করা হয়েছে প্রয়োজনীয় শৌচাগার।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম