রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় ২ লাখ

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ০৯:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ০৯:২৯

রাজশাহী রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।  এর মধ্যে ১ লাখ ৯৮৫ জন ছেলে ও ৯৩ হাজার ৫৫৮ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় ৩২ হাজার ৭৮৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৫১ ও ছাত্রী ১৫ হাজার ৯৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৪ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ হাজার ১৭৫ ও ছাত্রী ৭ হাজার ৫৮২ জন, নাটোর জেলায় ১৯ হাজার ২২৪ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ হাজার ৯২৭ ও ছাত্রী ৯ হাজার ২৯৭ জন, নওগাঁ জেলায় ২৪ হাজার ৫৩২ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩ হাজার ১৮৬ ও ছাত্রী ১১ হাজার ৩৪৬ জন, পাবনা জেলায় ২৭ হাজার ৭৮৮ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪ হাজার ২২০ ও ছাত্রী ১৩ হাজার ৫৬৮ জন, সিরাজগঞ্জ জেলায় ৩২ হাজার ৯৮৮ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৭ হাজার ৪৪৯ ও ছাত্রী ১৫ হাজার ৫৩৯ জন, বগুড়া জেলায় ৩৩ হাজার ৩৮৪ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৭ হাজার ৬৩৫ ও ছাত্রী ১৫ হাজার ৭৪৯ জন ও জয়পুরহাট জেলায় ৯ হাজার ৮৩ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৫৪২ ও ছাত্রী ৪ হাজার ৫৪১ জন।

এদিকে রাজশাহীতে ৪১, চাঁপাইনবাবগঞ্জে ১৫, নাটোরে ২৪, নওগাঁয় ৩৮, পাবনায় ৩০, সিরাজগঞ্জে ৪৩, বগুড়ায় ৪০ ও জয়পুরহাটে ১৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৪ হাজার ১৫৫, মানবিকে ৯৩ হাজার ৯১১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬ হাজার ৪৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে নিয়মিত ১ লাখ ৭৯ হাজার ৯৩৬, অনিয়মিত ১৪ হাজার ৪২৬ ও জিপিএ উন্নয়নের জন্য ১৮১ জন রয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক প্রাং বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য বিভিন্ন কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সকলকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম