১০ মণ ওজনের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৫

উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তি

বগুড়ার শেরপুরের গোঁরতা গ্রামে সোমবার দুপুরে একটি পুকুর খননের সময় প্রায় ১০ মণ ওজনের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁরতা গ্রামে মণ্ডল গ্রুপ্রের কেনা জমিতে পুকুর খনন করছিল। দুপুরের দিকে কষ্টি পাথরের নারায়ণ মূর্তিটি পাওয়া যায়। এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজাঅর্চনা শুরু করে। পরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এক সময় এলাকাটি হিন্দু জমিদারদের ছিল। তাই এখানে এই ধরণের মূর্তি পাওয়া সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ৪০০ বছর আগে হিন্দু জমিদাররা পূজা অর্চনার জন্য  মূতিটি তৈরি করেছিল। নিয়ম মাফিক মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: যশোরের মণিরামপুর আশ্রমে হামলায় অধ্যক্ষসহ আহত ৪

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম