ফাঁস করা প্রশ্নপত্রসহ রাজশাহীতে এক ছাত্রী আটক

রাজশাহী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩১

প্রশ্নপত্র ফাঁস এসএসসি পরীক্ষার ফাঁস করা প্রশ্নপত্রসহ রাজশাহীতে শনিবার সকাল ১০টার দিকে এক ছাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার নাম রাবিয়া ইসলাম রিয়া (২২)। সে রাজশাহী সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।

তার বাসা নগরীর শাহমখদুম থানার শান্তিপুর এলাকায়।

জানা গেছে, সকাল ১০টার দিকে রাজশাহী পিএন গার্লস স্কুলের পাশে অন্নপূর্ণা স্টোরে গিয়ে রিয়া তার মোবাইলে থাকা প্রশ্নপত্র দেখে উত্তর লিখে দেওয়ার সময় কয়েকজন অভিভাবকও তাদের সন্তানদের জন্য উত্তর লিখে নিতে চান। এতে আপত্তি জানিয়ে রিয়া সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, রিয়ার এক আত্মীয় পরীক্ষা দিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন যাচাই-বাছাই করা হচ্ছে। তার সঙ্গে কারা জড়িত আছে সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। তিনি সত্যি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম