৪০ টাকায় লাল গোলাপ

বগুড়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭





বগুড়ায় বিশ্ব ভালোবাসা দিবসে সেজেছে তরুণীরা বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবসে বগুড়ায় বেড়েছে ফুলের কদর। জমে ওঠে ফুল কেনা-বেচা। শহরের শহীদ খোকন পার্কের পাশের মার্কেটে ১ ফাল্গুন (মঙ্গলবার) থেকেই ক্রেতাদের ভিড় ছিল। বুধবার ভালোবাসা দিবসেও উপচেপড়া ভিড় দেখা গেছে। এদিন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ‘লাল গোলাপ’। প্রতিটি থাই গোলাপ বিক্রি হয়েছে ৪০ টাকায়। গত দুই দিনে এ জেলায় অন্তত ৩০ লাখ টাকার ফুল বিক্রি হয়েছে।

বুধবার ভালোবাসা দিবসে সবচেয়ে আকর্ষণীয় লাল গোলাপ (চায়না) ৩৫ থেকে ৪০ টাকা, দেশি গোলাপ আকারভেদে ১৫ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে। গ্লাডিওলাস প্রতি পিস ১৫-২৫ টাকা, জারবেরা প্রতি পিস ৩০ টাকা, রজনীগন্ধ্যা দেশি প্রতি পিস ১০ টাকা ও হাইব্রিড ১২ টাকা এবং গাঁদাফুল ১০০ পিস ৪০ টাকায় বিক্রি হয়। এছাড়া জিপসি, অডিস্টিকসহ বিভিন্ন প্রজাতির ফুল বিক্রি হয়। নারীদের ক্রাউন (মাথার রিং) প্রতি পিস ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। দুপুরে ফুল মার্কেটে গিয়ে দেখা গেছে, প্রতিটি দোকান ফুলে ফুলে সাজানো। সব দোকানেই উপচেপড়া ভিড়। ক্রেতাদের অধিকাংশই স্কুল ও কলেজ পড়ুয়া তরুণ-তরুণী। তারা সব ধরনের ফুল কিনলেও লাল গোলাপ কমন ছিল।

বিশ্ব ভালোবাসা দিবসে বগুড়ায় তরুণীদের সেলফি বগুড়া জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও করতোয়া ফুলঘরের মালিক অমিত দাস লক্ষণ বলেন, ‘তারা ১৭ জন এখানে ফুল কেনা-বেচা করেন। সারা বছর ফুল বিক্রি হলেও বিশেষ দিবস ও উৎসবকে সামনে রেখে যশোরের গদাখালি, কালীগঞ্জসহ বিভিন্ন মোকাম থেকে ফুল আনা হয়। এবার প্রতিটি দোকানে গড়ে ৫ থেকে ৭ হাজার থাই লাল গোলাপ তোলা হয়েছিল। সব দোকানে গ্লাডিওলাস ও হাইব্রিড রজনীগন্ধ ছিল।’

বগুড়ায় বিশ্ব ভালোবাসা দিবসে সেজেছে তরুণীরা এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, সামাজিক সংগঠন ও শিক্ষার্থী তরুণ-তরুণীরা ফুল কিনেছেন। শহরের বাইরে বিভিন্ন উপজেলাতেও ফুল বিক্রি করেছেন। মঙ্গলবার ও বুধবার তারা ১৭ জন ব্যবসায়ী অন্তত ৩০ লাখ টাকার ফুল বিক্রি করেছেন।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম