গোদাগাড়ীতে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

রাজশাহী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৩

দুর্ঘটনা কবলিত বাস রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফারুক হোসেন ও আব্দুল্লাহ হিল কাফি। দুর্ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে দুইটি বাস জব্দ করা হয়েছে। 
তিনি জানান, সকালে একতা ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ী উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহীগামী অনিক পরিবহনের সঙ্গে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনিক পরিবহনের চালক ফারুক হোসেন মারা যান। নিহত অপর শিশু আব্দুল্লাহ হিল কাফি এই বাসের যাত্রী। গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যান।  

দুর্ঘটনা কবলিত বাস পরিদর্শক আলতাফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত বাস দু’টি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতদের লাশও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম