মানব ম্যুরালে ভাষা আন্দোলন

রাজশাহী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪২

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থীদের মানব ম্যুরাল রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মাঠে সমবেত কয়েকশ’ শিক্ষার্থী। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড। সকাল ১০টা। হঠাৎ তারা সারিবদ্ধভাবে বসে গেলো মাঠে। মাথার ওপর উঁচিয়ে ধরা প্ল্যাকার্ডগুলো তখন আর বিচ্ছিন্ন কিছু নয়। ভাষা সৈনিকদের সেই চিরন্তন স্লোগান ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ উদ্ভাসিত হয়ে উঠলো প্ল্যাকার্ডগুলো থেকে।

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানিয়ে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা ‘উদ্ভাসিত একুশ’ নামে এ মানব ম্যুরাল প্রদর্শন করেছে।  বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ মাঠে এ মানব ম্যুরাল প্রদর্শন করা হয়।

আয়োজনকারী শিক্ষার্থীরা জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ সালাম, রফিক, জব্বার, বরকতসহ সব শহীদদের রক্তে অর্জিত মাতৃভাষার চেতনা সবার মাঝে জাগ্রত করতে কলেজ মাঠে এ আয়োজন করা হয়েছে। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং মানব ম্যুরাল প্রত্যক্ষ করেন আরও কয়েকশ’ শিক্ষার্থী।

নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজর অধ্যক্ষ অধ্যাপক এসএম জার্জিস কাদির জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতিচ্ছবি উদ্ভাসিত করার প্রাণান্তকর চেষ্টা করেছে কলেজের শিক্ষার্থীরা।

‘উদ্ভাসিত একুশ’ আয়োজন কমিটির সভাপতি অধ্যাপক কামারুজ্জামান বলেন, ‘‘কলেজের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই ‘উদ্ভাসিত একুশ’ পূর্ণঙ্গ করা সম্ভব হয়েছে। প্রথম থেকেই শিক্ষকরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দিয়ে এসেছে। কলেজের সব শিক্ষার্থী ভাষাকে সম্মান জানিয়ে এই সুন্দর উদ্যোগ সম্পূর্ণ করতে পেরেছে।’’

আয়োজকদের প্রধান উদ্দ্যোক্তা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহাফুজা ইসলাম জানান, প্রথমে এই বিষয়ে তারা একটি ছবি আঁকতে চেষ্টা করেন। উদ্যোগটা মাথায় আসার পরে কলেজের শিক্ষকদের সঙ্গে আলোচনা করলে শিক্ষকরা তাদের অনুপ্রাণিত করেন। এরপর শিক্ষকরা বিভিন্নভাবে দিক-নির্দেশনা দিয়ে এ আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম