বাস-মোটরসাইকেল সংঘর্ষের পর বিস্ফোরণ, নিহত ৩

নাটোর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩১

নাটোর নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ধাক্কায় মোটরসাইকেলটির ইঞ্জিন বিস্ফোরিত হয়ে বাসে আগুন লেগে যায়। তবে বাসের কোনও যাত্রী দগ্ধ হননি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে গুরুদাসপুরের চাঁছিকাটা এলাকায় এই ঘটনা ঘটে।  

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে স্থানীয় একটি বাস নাটোরের উদ্দেশে যাচ্ছিল। পথে চাঁছিকাঠা টোলপ্লাজার ৮ কিলোমিটার পূর্ব দিকে এই বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। পরে মোটরসাইকেলের ইঞ্জিনটি বিস্ফোরিত হয় এবং সেখান থেকে বাসেও আগুন লেগে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই ঘটনায় বাসের কোনও যাত্রী দগ্ধ হননি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের