রাজশাহীতে গ্রেফতার ৩ জেএমবির ১০ দিনের রিমান্ড আবেদন

রাজশাহী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯

 

রাজশাহীতে গ্রেফতার ৩ জেএমবির ১০ দিনের রিমান্ড আবেদন রাজশাহীতে অস্ত্র, বোমা ও বোমা তৈরির নানা সরঞ্জামসহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) গ্রেফতার তিন সক্রিয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। মঙ্গলবার তাদের রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, র‌্যাব তিন জেএমবির সদস্যকে পুঠিয়া থানায় হস্তান্তর করে অস্ত্র ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তিন জনকে আদালতে হাজির করে রিমান্ডে আবেদন করা হয়েছে।

এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জঙ্গি হলো- শরিফুল ইসলাম ওরফে শরিফ (৪৫), জাকারিয়া হোসেন ওরফে জাক্কার (৪৩) ও আতাউর রহমান ওরফে আহসান হাজি। শরিফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। আর আতাউর ও জাকারিয়া একই উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ এর অধিনায়ক মাহাবুবুল আলম জানান, তিন জঙ্গির কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চারটি তাজা বোমা ও বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি জিহাদি বই, একটি বড় ছুরি, একটি টিআইইডি, ইয়ানতের টাকা আদায়ের ৭টি রশিদ, চারটি মোবাইল, পাঁচটি সিম কার্ড ও নগদ চার হাজার ৮৮০ টাকা।

র‌্যাব অধিনায়ক মাহাবুবুল আলম জানান, গত ১৮ ফেব্রুয়ারি রাজশাহীর তানোর উপজেলা থেকে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। তারা র‌্যাবকে  জানায়, জিয়াউর ওরফে জিয়াউল ওরফে জাকিউর ওরফে জিয়া নামে এক ব্যক্তি রাজশাহী অঞ্চলে জেএমবির দায়িত্বশীল নেতৃত্বে থেকে সংগঠনকে মাঠ পর্যায়ে সংগঠিত করার চেষ্টা করছে। তার নেতৃত্বে সংগঠনের কিছু সদস্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গোপনে মিলিত হচ্ছে এবং নাশকতার পরিকল্পনা করে যাচ্ছে। এই দলটিকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে র‌্যাব। একপর্যায়ে র‌্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা জানতে পারেন, শনিবার দিবাগত রাতে পুঠিয়ার জামিরা এলাকায় কয়েকজন জেএমবি সদস্য গোপন বৈঠকে বসেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিক দল জামিরা গ্রামের ডা. বদি নামে এক ব্যক্তির ডালের মিল ও এর আশপাশের এলাকা ঘিরে ফেলে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাল মিল সংলগ্ন টিন শেড বারান্দা থেকে কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতার করা হয় এই তিন জঙ্গিকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম