মালিতে নিহত রায়হানের বাড়িতে এখন শুধুই কান্না আর আহাজারি

পাবনা প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১২:৫৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৪:১১

সৈনিক মোহাম্মদ রায়হান পশ্চিম আফ্রিকার দেশ মালির দোয়েঞ্জায় মাইন বিস্ফোরণে নিহত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বাংলাদেশি সেনা সদস্য মোহাম্মদ রায়হানের বাড়িতে চলছে আহাজারি। পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের সোমাসনারী গ্রামে সৈনিক রায়হানের বাড়িতে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। তাদের সান্ত্বনা জানাতে আসছেন এলাকার লোকজনসহ স্বজনরা।

বৃহস্পতিবার ভোরে রায়হানের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। এই খবরে শোকে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। তার পরিবার সূত্রে জানা গেছে, নিহত রায়হানের দুই কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ের বয়স আট ও ছোট মেয়ের বয়স দু্ই বছর। বড় মেয়ে স্কুলছাত্রী। এদিকে দুই ভাই ও এক বোনের মধ্যে রায়হান ছিলেন সবার বড়। ছোট ভাই কুয়েত প্রবাসী। রায়হানের মামাতো ভাই নান্নু ও আল আতিক হাসান এ তথ্য জানিয়েছেন।
আল আতিক হাসান বলেন, ‘বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাবার সঙ্গে রায়হান শেষ কথা বলেন। ভোরে তার মৃত্যুর খবর আসে। রায়হান মালিতে ১৫-১৬ মাস অবস্থান করছিলেন। ১-২ মাস পরেই তার দেশে ফিরে আসার কথা ছিল।’
জানা যায়, সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ আইইডি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি অন্য তিনজন হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), ল্যান্স করপোরাল আকতার (ময়মনসিংহ) ও সৈনিক জামাল (চাঁপাইনবাবগঞ্জ)।
আহতরা হলেন নঁওগা জেলার বাসিন্দা করপোরাল রাসেল (৩২ ইবি), রাজবাড়ীর সৈনিক আকরাম (৩২ ইবি), যশোরের সৈনিক নিউটন (১৭ বীর) ও কুড়িগ্রাম জেলার সৈনিক রাশেদ (৩২ ইবি)।

/এআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান