বগুড়ায় নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১৭:৩৬আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:৩৮

বগুড়া বগুড়ার ধুনটে আবুল কালাম আজাদ সিকদার (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে ঝিনাই-চাপড়া বিলে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজাদ সিকদার পটুয়াখালী জেলা সদরের ভড়িয়া গ্রামের আবদুল মান্নান সিকদারের ছেলে। তিনি প্রায় ১৫ বছর আগে বগুড়ার ধুনটের ঝিনাই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে লাভলী আকতারকে বিয়ে করেন। এরপর শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। তার দুটি মেয়ে আছে।  স্ত্রী পোশাক শ্রমিক লাভলী চার বছর আগে চাকরি নিয়ে ওমানে যান। আজাদ ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তিনি প্রায় ১০ দিন আগে দুই মেয়েকে দেখতে শ্বশুরবাড়ি আসেন। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চাপড়া বিলের ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ফারুকুল ইসলাম জানান, লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম