শজিমেকে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ০৯:৫৯আপডেট : ০২ মার্চ ২০১৮, ১০:০৪

শজিমেক হাসপাতাল (ছবি: সংগৃহীত) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে (শজিমেক) বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীরা ছাত্রলীগের দুই গ্রুপের সদস্য বলে অভিযোগ ওঠে। তবে এবিষয়ে শজিমেক ছাত্রলীগের নেতারা কথা বলতে রাজি হননি। জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ‘এটা দলীয় কোনও ঘটনা নয়। দুই ব্যাচ শিক্ষার্থীর মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল।’

পুলিশের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ মণ্ডল পাঁচ ছাত্র আহত হওয়ার খবর নিশ্চিত করে রাতে জানান, সমঝোতার জন্য ছাত্রলীগের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে।

পুলিশ জানায়, কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের ব্যাচ ডে পালনের উদ্যোগ নেয়। বুধবার রাতে ২৩ ব্যাচের এক শিক্ষার্থী এ অনুষ্ঠানের ভুল ধরলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ২৩ ব্যাচের ওই শিক্ষার্থীর পক্ষ নেয় ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। লাঠিসোটা নিয়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইসতিয়াক, আজাদ, রাজন, নয়ন ও কাজল আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষের কেউ মন্তব্য করতে রাজি হননি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, শজিমেকে দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, ‘ছাত্রলীগের মধ্যে নয়, কলেজের ২৬ ও ২৭তম ব্যাচের কয়েকজন ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়েছে মাত্র। শুনেছি তিন থেকে চার জন আহত হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী