চাঁপাইনবাবগঞ্জে কাবিখা প্রকল্পের ৯০ টন চাল জব্দ, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ০৯:০০আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:২৭

চাঁপাইনবাবগঞ্জে কাবিখা প্রকল্পের ৯০ টন চাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহারে একটি  রাইস মিলে অভিযান চালিয়ে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল জব্দ করেছে র‌্যাব-৫। এ সময় কাবিখা প্রকল্পের দুই সদস্যসহ তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়েছে। রাত ৮টার পর থেকেই ওই রাইস মিলে অবস্থান নিয়েছিল র‌্যাব।

চাল বিক্রির দায়ে আটককৃতরা হলেন ওই প্রকল্পের ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই সদস্য বীথি রানী কর্মকার ও আমিনুল ইসলাম এবং শিবগঞ্জ থানা খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানী। জিজ্ঞাসাবাদের জন্য আটক খাদ্য পরিদর্শক ও দুই ইউপি সদস্য

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নবাব অটো রাইস মিলে অভিযান চালিয়ে কাবিখা প্রকল্পের চালগুলো জব্দ করা হয়।

তিনি জানান, কাবিখা প্রকল্পের চালগুলো শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি কলেজের সামনে ব্রিকফিল্ড গুচ্ছগ্রামের উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু চালগুলো কাজে না লাগিয়ে বিক্রি করে দেওয়া হয় নবাব অটো রাইস মিলের কাছে।

এই ঘটনার পর নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন পলাতক রয়েছেন। গোডাউনটিকে সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে মিল মালিকসহ আটত তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

/এফএস/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম