চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১৩:৪১আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৩:৪১

দণ্ডপ্রাপ্ত তিন আসামি চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১২ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মাহেদুল ইসলাম (২৫), একই গ্রামের জ্যান্টু (৩০) ও ইয়াসিন আলী (২৪)। রায় ঘোষণার সময় তারা উপস্থিত ছিলেন।   

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার সময় সোনামসজিদের পানামা পোর্টের ৫ নম্বর গেটের পাশে ওই তিন জনের কাছ থেকে ৮৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। পরে ২০১৩ সালের ২৫ অক্টোবর আলাদতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক লুৎফর রহমান।

সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম