রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ আটক ১০

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১৪:০৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:০৯

রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ আটক ১০ কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে। মহানগর ডিবি পুলিশের সহকারি কমিশনার আল-আমিন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক অন্য নেতারা হলো- রাজশাহী জেলা (পূর্ব) আমির রেজাউর রহমান, জেলা (পশ্চিম) আমির আবদুল খালেক, মহানগর আমির ড. আবুল হাশেম, সেক্রেটারী সিদ্দিক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফারী, জামায়াতের রোকন মুহাম্মদ রফিকুল ইসলাম, মজিবুর রহমান, রাজশাহী জেলা পূর্ব জামায়াতের কার্যকরী সদস্য ময়নুল হোসেন এবং গোদাগাড়ী থানা জামায়াতের কর্মী তৈয়ব আলী।

ডিবি পুলিশের সহকারি কমিশনার আল-আমিন হোসাইন জানান, নগরীর হেতেমখাঁ এলাকার একটি পাঁচতলা বাড়িতে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাড়িটি ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জামায়াত নেতারা জানিয়েছেন- আগামী সিটি নির্বাচনকে ঘিরে তারা দলীয় সভা করছিলেন। তবে সে সভায় অন্য কোনও বিষয়ে আলোচনা চলছিল কী না তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম