নাটোরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

নাটোর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ০৬:১৭আপডেট : ১৩ মার্চ ২০১৮, ০৬:১৭

নাটোর নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন শ্রমজীবী কিশোর। নিহত কুলসুম (৪) সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং সোহানুর রহমান সোহান (২০) বড়াইগ্রাম গোপালপুর ইউনিয়নের গড়মাটি কলোনির পশু চিকিৎসক আব্দুল জলিলের ছেলে।
গুরুদাসপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার দিকে মাছ বহনকারী একটি পিকআপ রাস্তা পারাপারের সময় শিশু কুলসুমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার মোতালেব হোসেনকে আটক করে।
অপরদিকে, বড়াইগ্রাম উপজেলার রশিদ অটোরাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার দিকে সাইকেলযোগে ডিউটিতে আসার সময় মিল গেটে ঢোকার পথে ট্রাকের ধাক্কায় মিলের শ্রমিক সোহানুর রহমান সোহানের মৃত্যু হয়।
তবে নিহত সোহানের দুই চাচা মাকলেসুর রহমান ও ইলিয়াস হোসেন মিল কর্তৃপক্ষের বক্তব্যে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, মিলের ভেতর সিসিটিভি ক্যামেরা থাকলেও সোমবার সকালে ভেতরে কোনও ক্যামেরা পাওয়া যায়নি। আবার ট্রাকচাপায় মৃত্যু হয়েছে জানানো হলেও, অজানা কারণে লাশের ময়নাতদন্ত হয়নি। ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর মিল কর্তৃপক্ষ সোহানের মৃতদেহ বাড়িতে পাঠিয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, এ ঘটনায় কোনও মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম