স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১৪:৩৯আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:৪১

ছুরিকাহত স্কুলছাত্রী সাথী খাতুন চাঁপাইনবাবগঞ্জে বখাটের ছুরিকাঘাতে সাথী খাতুন নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে শহরের হুজরাপুর-জলযোগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাথী শহরের কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

গুরুতর আহত সাথীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাথী পৌর এলাকার রেল বাগান মহল্লার সামাদের মেয়ে।

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করলেও অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করতে পারেনি। পারিবারিক দ্বন্দ্বের জেরে বখাটে মনিরুল এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।   

চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, সকালে বাড়ি থেকে স্কুলে আসার পথে শহরের জলযোগ মোড় এলাকায় সাথীকে ছুরিকাঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে মনিরুল একজন মাদকসেবী। তার বিরুদ্ধে মাদকসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে। প্রতিহিংসাপরায়ণ হয়েই সে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় বখাটে মনিরুলের স্ত্রী ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মনিরুলকে ধরতে অভিযান চালানো হচ্ছে।  

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, ২০১৩ সালে পারিবারিক দ্বন্দ্বের জেরে সাথীর ভাই আহসানকে মারধর করে বখাটে মনিরুল ইসলাম। এ ঘটনায় মনিরুলের নামে সদর মডেল থানায় একটি মামলা করেন সাথীর বাবা সামাদ। ওই মামলায় গত সপ্তাহে মনিরুল আদালত থেকে জামিন পায়।

স্কুলছাত্রী সাথীকে ছুরিকাঘাতের ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খায়রুন নেসা জানান, সাথীর পেটে এবং বাম পায়ে ও ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম