পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন জুলাইয়ে: প্রধান নির্বাচন কমিশনার

রাজশাহী প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৮:০২আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২০:১৮

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘আগামী জুলাই মাসে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশন। এই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার দামকুড়াহাট ইউনিয়ন পরিষদে ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ ও কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় কে এম নূরুল হুদা আরও বলেন, ‘সিটি নির্বাচনের পরপরই ডিসেম্বর কিংবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।’ তবে নির্বাচনে অংশগ্রহণ করা বা না করাটা যে কোনও দলের রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আশাবাদী, সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘এবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কি পরিমাণে ব্যবহার করা হবে, তবে তা নির্ভর করবে ইভিএম মেশিন সম্পর্কে প্রশিক্ষণের ওপর।’    

দামকুড়াহাট ইউনিয়ন পরিষদে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শেষে নির্বাচন কমিশনার পবা উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।

উল্লেখ্য, পাঁচ সিটি করপোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। এরমধ্যে গাজীপুরের ৪ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেটের ৮ অক্টোবর ও বরিশালের ২৪ অক্টোবর নির্বাচনের পাঁচ বছর পূর্ণ হবে। এ অবস্থায় রাজশাহী সিটি করপোরেশনে ৯ এপ্রিল থেকে ৫ অক্টোবর, খুলনায় ৩০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর, বরিশালে ২৭ এপ্রিল থেকে ২৩ অক্টোবর, সিলেটে ১৩ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর এবং গাজীপুরে ৮ মার্চ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

/এনআই/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের