চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৫:৪৮আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৫:৪৮

আদালত চাঁপাইনবাবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামি পৌর এলাকার রেহাইচর-টিকরামপুর মহল্লার মোজাহারের ছেলে কামরুল ইসলাম ওরফে কাইমা চোর।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট টিকরামপুর মহল্লায় ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে দৃষ্টি প্রতিবন্ধি এক নারীকে ধর্ষণ করে কামরুল। এ সময় তার চিৎকারে প্রতিবেশীসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে কামরুল পালিয়ে যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মেয়েটির ভাই বাদী হয়ে কামরুলের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক আতাউর রহমান।

সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আসামি কামরুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। 

সরকারিপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলম জুয়েল।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম