জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ মে ২০২৪, ১৩:৪৪আপডেট : ০২ মে ২০২৪, ১৩:৪৪

প্রায় দেড় দশকের বেশি সময় ধরে ভুয়া সনদে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক লিমিটেডে চাকরি করে আসছিলেন প্রতিষ্ঠানটির চার কর্মকর্তা। পরে পদোন্নতির সময় শিক্ষা সনদ যাচাই করা হলে তাদের জালিয়াতির বিষয়টি ধরা পরে।

অভিযুক্ত এই চার কর্মকর্তার মধ্যে টেলিটকের বিপণন বিভাগের নির্বাহী কর্মকর্তা মীর সাইফুল ইসলাম ২০০৫ সালে, একই শাখায় পি এম মাসুদ ২০০৭ সালে, অপর কর্মকর্তা তোয়াবুর রহমান ২০০৮ সালে ও আরেক কর্মকর্তা এলিয়েট লেনার্ড ফ্রেজার ২০০৫ সালে ভুয়া সনদে চাকরি নেন।

গত ২ এপ্রিল এই চার কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তাদের বরখাস্ত করা হয়। বর্তমানে তারা পলাতক আছেন।

টেলিটক সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেয় টেলিটক। এর মধ্যে যোগ্য ৩৬ কর্মকর্তার সনদ যাচাই করা হয়। যাচাইকালে অভিযুক্ত চার জনের সনদ ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তাই টেলিটক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল আলম বলেন, জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়া টেলিটকের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছেন। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
শার্শায় জাল সনদে তিন শিক্ষকের চাকরি, প্রমাণ পেয়েছে সিআইডি
সনদ জালিয়াতির কারণে কর্মীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে: প্রধান উপদেষ্টা
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী