চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৩:৪৩আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:০৩

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা চাঁপাইনবাবগঞ্জে আব্দুর রহমান হত্যা মামলায় স্ত্রী ও ছেলেসহ ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২১ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিহত আব্দুর রহমানের স্ত্রী সাহার বানু (৪৪), ছেলে আব্দুল হাকিম (৩১), সাহার বানুর বোন হাজেরা বেগম (৪৮), ভাই রিয়াজুল ইসলাম (৫৮), মতিউর রহমান (৪৬) ও হাবিবুর রহমান (৪১)। 

নিহত আব্দুর রহমানের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, আব্দুর রহমানের কাছ থেকে তার স্ত্রী সাহার বানু ৭০ হাজার টাকা ধার নিয়ে ভাই মতিউর রহমানকে দেন। পরবর্তীতে টাকা ফেরত দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি রাতের কোনও একসময় আব্দুর রহমানকে বাড়ির বাইরে একটি আমবাগানে ডেকে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় আব্দুর রহমানের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রুহুল আমিন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ  দুপুরে অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহির জামিল।

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম