রাজশাহীতে মাদকসেবীর কোপে নারী নিহত

রাজশাহী প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১২:৪০আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৪:০৪

রাজশাহী রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকসেবী মকসেদ আলীর (৩০) হাসুয়ার কোপে মর্জিনা বেগম ওরফে লতা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মর্জিনা বেগম মুক্তারপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী।

ওসি নজরুল জানান, বৃহস্পতিবার সকালে মাদকসেবনের টাকার জন্য মকসেদ তার মা সপুরা বেগমকে মারধর করছিল। এ সময় তাকে বাধা দেন প্রতিবেশী মর্জিনা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে মর্জিনা বেগমকে হাসুয়া দিয়ে কোপ দেয় মকসেদ। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম। ঘটনার পর স্থানীয়রা মকসেদ আলীকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ মকসেদ আলীকে আটক করে।

ওসি আরও জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম