বগুড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ০৯:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ০৯:০৬

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে ফজলু শেখ (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । রবিবার (১ এপ্রিল) রাতে উপজেলার দীঘাপাড়ায় এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফজলু শেখ সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চর দীঘাপাড়ার মৃত কিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে ফজলু তার ছেলে শামীম ও তোতা নামে একজনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে হাসনাপাড়া বাজার থেকে নিজের বাড়ি ফিরছিলেন। তারা যমুনা নদীর পাশে চর দীঘাপাড়ায় পৌঁছালে বিভিন্ন  দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। প্রাণভয়ে ছেলে শামীম ও তোতা পালিয়ে গেলে দুর্বৃত্তরা ফজলুকে শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তিনি মারা যান।

ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার সকালে শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ফজলুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও এ হত্যাকাণ্ডের ব্যাপারে কোনও মামলা হয়নি। ঘাতকদের আটক করার জন্য অভিযান চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম