কেন্দ্রে এসেও পরীক্ষা দেওয়া হলো না রহমানের

জয়পুরহাট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ০৪:০৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০৮:২৫

জয়পুরহাট কেন্দ্রে এসেও পরীক্ষা দেওয়া হলো না আব্দুর রহমানের (১৯)। পরীক্ষা শুরুর পর বেঞ্চে প্রবেশপত্র পাওয়া গেলেও সে ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সাকল সাড়ে ১০টার দিকে কলেজের একাডেমিক ভবনের দক্ষিণ-পূর্ব কর্নারে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয় তাকে।

মঙ্গলবার (৩ এপ্রিল) উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় জয়পুরহাট সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী রহমানকে একাডেমিক ভবনের পেছন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ওই শিক্ষার্থীকে জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে বগুড়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ঘটনা কেন, কীভাবে ঘটেছে; তা কেবল ওই শিক্ষার্থীই বলতে পারবে। তবে এ বিষয়ে তার পরিবার কোনও অভিযোগ করেননি।’

আব্দুর রহমান আক্কেলপুর মজিবর রহমান কলেজের মানবিক বিভাগের ছাত্র। আক্কেলপুরের চাপাগাছির হরিপুর গ্রামে তার বাড়ি।

রহমানের বড় ভাই সাদেক আলী জানান, পরীক্ষা শুরুর আগে আক্কেলপুরের চার যুবক তাকে কলেজ থেকে ডেকে নিয়ে মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। তার জ্ঞান ফিরলেও সে কথা বলতে পারছে না। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘রহমানের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে। পুলিশ একটি সিরিঞ্জ ও রক্তমাখা একটি ব্লেডও ওই স্থান থেকে উদ্ধার করেছে।’

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুল হক রয়েল বলেন, ‘সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে আসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। তার কপালের বাম পাশে এবং হাত-পায়ে আঘাতের চিহ্ন ছিল।’

আক্কেলপুর মজিবর রহমান কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী বলেন, ‘রহমান মানবিক বিভাগের নিয়মিত ছাত্র।’ তবে কী কারণে ওই শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটলো, সেটা তিনি জানেন না।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের মধ্যেই অন্য সহপাঠীদের সঙ্গে আব্দুর রহমান জয়পুরহাট সরকারি কলেজকেন্দ্রে প্রবেশ করে। সাড়ে নয়টার দিকে তার বন্ধু মাহবুব হোসেনের হাতে প্রবেশপত্র দিয়ে সে ওয়াশরুমে যায়। পরীক্ষা শুরুর পর রহমান আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১০টার দিকে কলেজের একাডেমিক ভবনের পেছনে দক্ষিণ পূর্ব কর্নারে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম