বগুড়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

বগুড়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১৮:১৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:১৭

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২ বগুড়ার শাজাহানপুরের বয়ড়াদীঘি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- থ্রি হুইলারের যাত্রী বগুড়া সদরের শশীবদনী গ্রামের মৃত সালামত আলীর ছেলে রমজান আলী (৬৫) ও নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত বকুল চন্দ্র হালদারের ছেলে গণেশ চন্দ্র হালদার (৪৫)। এছাড়া আহত থ্রি-হুইলার চালক আইজুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যান দু’টিকে জব্দ করেছে। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের কুন্দারহাট ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কাজল নন্দী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা নাটোরগামী পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৮৩৮) রবিবার সকাল পৌনে ৭টার দিকে বয়ড়াদীঘি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। তখন বগুড়াগামী অটো টেম্পুকে (বগুড়া-থ-১১-৩৬২২) সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টেম্পু যাত্রী কাঁচামাল ব্যবসায়ী রমজান আলী ও গণেশ চন্দ্র হালদার মারা যান। আহত হন টেম্পু চালক আইজুল ইসলাম। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম